IQNA

মার্কিন যুক্তরাষ্ট্রের অনলাইন কোম্পানিতে আইএসআইএলের ম্যাগাজিন বিক্রয়

2:16 - June 08, 2015
সংবাদ: 3311906
আন্তর্জাতিক বিক্রয়: ইংরেজি ভাষায় প্রকাশিত তাকফিরি গোষ্ঠী আইএসআইএলের ‘ডাবিক’ নামক ম্যাগাজিন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত অনলাইন বিক্রেতা কোম্পানি ‘আমাজন’ বিক্রয় করছে।

বার্তা সংস্থা ইকনা: আইএসআইএলের ডবিক নামে প্রসিদ্ধ এ ম্যাগাজিনের ৪টি ভলিয়ম ২৪শে মে থেকে আইএসআইএলের আল হায়াত মিডিয়া সেন্টার এ ম্যাগাজিন বিক্রয় করছে।
আইএলআইএলের প্রচারণামূলক এ ম্যাগাজিনটি ২০১৪ সাল থেকে বিক্রয় ঘোষণা করা হয় এবং সম্প্রতি এটি ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনে বিক্রি করা হচ্ছে। তবে এ ম্যাগাজিনটি বিক্রির বৈধতা আছে কিনা তা আমাজান কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেনি। এছাড়াও আমাজন এবং এর ইহুদী পরিচালক "জেফ বিযুজ" এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এ পর্যন্ত পশ্চিমা দেশগুলোর অনেক নাগরিক এ দলে যোগ দেওয়ার জন্য ইরাক ও সিরিয়ায় গিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা ধারণা করছে, আইএসের প্রচারণার ফলে তাদের জনশক্তি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও এ জঙ্গি সন্ত্রাসী গ্রুপ নিজেদের চিন্তা চেতনা প্রচারের উদ্দেশ্যে জর্ডান, জাপান, মার্কিন, ব্রিটেন, ফ্রান্স, মিশর ও ইয়েমেনের অনেক নাগরিকদের হত্যার ভিডিও প্রকাশ করেছে।
3311695

captcha