
বার্তা সংস্থা ইকনা : সোমবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় এক পতাকা বৈঠকের মাধ্যমে এসব অভিবাসীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ হস্তান্তর সম্পন্ন করে।
দুপুর ১টা ৫৩ মিনিটে ঘুমধুমের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে ৩০ জনের প্রথম দলটি দেশে প্রবেশ করে। বাকিদেরও পর্যায়ক্রমে নিয়ে আসা হচ্ছে বলে বিজিবি কর্মকর্তারা জানান।
বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পিএসসি জানান, সোমবার সকাল ১১টার দিকে পতাকা বৈঠক শুরু হয়। বৈঠক শেষে মিয়ানমারে উদ্ধার করা ১৫০ বাংলাদেশি অভিবাসীকে হস্তান্তর করে দেশটি। বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি ১৭ ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্নেল সাইফুল আলম।
প্রসঙ্গত, গত ২১ মে মিয়ানমারের জলসীমায় ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করেছিল মিয়ানমারের নৌবাহিনী। এদের মধ্যে ১৫০ জনকে বাংলাদেশি নাগরিক বলে সনাক্ত করা হয়।#
সূত্র : দৈনিক ইত্তেফাক