
বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার সাদকা এবং যাকাত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ‘আব্দুল্লাহ শোয়েব’ বলেন: “প্রতি বছরের মত এ বছরেও আমরা অভাবগ্রস্তদের জন্য বিনামূল্যে ইফতার প্রদান করব”।
তিনি বলেন: নাইজেরিয়া জুড়ে কমপক্ষে ৩৫ হাজার মুসলমানদের বিনামূল্যে ইফতার প্রদান করার চেষ্টায় আছি আমরা।
শোয়েব বলেন: যাকাত সংগ্রহ এবং তা অভাবগ্রস্ত জনগণের মধ্যে বণ্টনের পাশাপাশি আমরা প্রতি বছরে পবিত্র রমজান মাসে অভাবগ্রস্তদের মধ্যে বিনামূল্যে ইফতার প্রদান করে থাকি।
তিনি আরও বলেন: বন্যা, ঝড়, দাবানলের শিকার এবং জাতিগত বৈষম্যের স্বীকারদের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়াও এ ফাউন্ডেশনের পাশাপাশি নাইজেরিয়ান মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স সেন্টারও চরমপন্থি বোকো হারামের অত্যাচারের ফলে গৃহহীন মুসলিম ও অমুসলিমদের সাহায্য করছে।
তিনি জানান: কমপক্ষে ৩০ লাখ নাইজেরিয়ান অধিবাসী চরমপন্থি বোকো হারামের অত্যাচারের স্বীকার হয়েছেন যার মধ্যে ৬০ শতাংশ জনগণ নিজেদের বাসস্থান, জমি, সম্পদ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান হারিয়েছে।
3312188