IQNA

রোহিঙ্গাদের মুক্তির আহ্বানে পাকিস্তানের শান্তিতে নোবেলজয়ী মালালা

17:31 - June 10, 2015
সংবাদ: 3313114
আন্তর্জাতিক বিভাগ: রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে 'দ্রুত পদক্ষেপ' নিতে মিয়ানমার সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের শিক্ষা আন্দোলন কর্মী ও সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই। গতকাল সোমবার ১৭ বছর বয়সী মালালা এ আহ্বান জানান।



বার্তা সংস্থা ইকনা: কিশোরী মালালা বলেন, 'মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান অমানবিক নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নিতে মিয়ানমার এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।' তিনি আরও বলেন, 'সবসময় আমি রোহিঙ্গাদের পাশে থাকব।' মালালা মিয়ানমারের নেতাদের উদ্দেশে বলেন, রোহিঙ্গারাও 'সমান অধিকার এবং সুযোগ-সুবিধা' পাওয়ার দাবি রাখে। এ সময় মিয়ারমারের মূল জনগোষ্ঠীতে তাদের একীভূত করার দাবি জানান মালালা।

১৩ লাখ রোহিঙ্গা মুসলমানকে স্বীকৃতি দেয় না মিয়ানমার সরকার। ২০১২ সালে রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গার পর কট্টর বৌদ্ধ সম্প্রদায়ের সহিংসতার হাত থেকে বাঁচতে ১০ হাজারেরও বেশি রোহিঙ্গা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে যা সম্প্রতি তীব্র অভিবাসন সংকটের সৃষ্টি করেছে।
3312973

captcha