IQNA

আলজেরিয়ায় মুসলিম কবরস্থানের প্রতি অবমাননা

21:41 - June 10, 2015
সংবাদ: 3313135
আন্তর্জাতিক বিভাগ : আলজেরিয়ার উপকূলবর্তী ওরান শহরে অবস্থিত ‘দারুল বাইদা’ কবরস্থানে ভাংচুর করেছে অজ্ঞাত ব্যক্তিরা।


বার্তা সংস্থা ইকনা : আলজেরিয়ান দৈনিক আল-বেলাদে উল্লেখ করা হয়েছে যে, গত সোমবারের (৮ই জুন) এ অবমাননায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে স্থানীয় জনগণ।

করব যেয়ারত করতে আসা ব্যক্তিরা প্রথমে বিষয়টি টের পান। এরপর তারা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে আটকের জন্য পুলিশের প্রতি আহবান জানান। এ ঘটনার পর কবর সংস্কারের কাজ শুরু করেছে জনগণ।

উল্লেখ্য, কিছুদিন যাবত আলজেরিয়ায় সন্দেহজনক ভাবে মুসলিম কবরস্থানে ভাংচুরের বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। আলজেরিয়ার মুসলিম জনতা মনে করছে ঘৃন্য ও অবমাননাকর এ ঘটনার সাথে তাকফিরিরাই জড়িত।# 3312387

সূত্র : ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা

captcha