IQNA

আয়াতুল্লাহ আরাকি’র উপস্থিতিতে,

‘রাশিয়া-মুসলিম বিশ্ব’ শীর্ষক ৫ম সম্মেলন

9:59 - June 11, 2015
সংবাদ: 3313170
আন্তর্জাতিক বিভাগ : ‘রাশিয়া-মুসলিম’ বিশ্ব শীর্ষক ৫ম সম্মেলন ১১-১৩ই জুন মস্কোয় অনুষ্ঠিত হবে।


বার্তা সংস্থা ইকনা : ‘রাশিয়া-মুসলিম’ বিশ্ব শীর্ষক ৫ম সম্মেলন ১১-১৩ই জুন রাশিয়ার রাজধানী মস্কোয় মাযহাবসমূহের একত্রীকরণ বিষয়ক সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ আরাকি’র উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণকারীগণ তাকফিরি ও সন্ত্রাসবাদের -বিশেষতঃ আইএসআইএল- মোকাবিলার বিষয় পর্যালোচনা করবেন।

রাশিয়ার গ্রান্ড মুফিত রাভিল আইনুদ্দীন, মুহাম্মাদিয়া সংস্থার সভাপতি দ্বীন শামসুদ্দীন, কুয়েতের ধর্ম প্রতিমন্ত্রী আদেল আব্দুল্লাহ আল-ফাল্লাহ, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভারোভ, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, আফগানিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাঙ্গিন দাদফার সাপান্তাসহ সৌদি আরবের ওয়াকফ বিষয়ক মন্ত্রীও এ সম্মেলনে উপস্থিত থাকবেন।#3313008

সূত্র : মাযহাবসমূহের একত্রীকরণ সংস্থার ওয়েব সাইট

captcha