
বার্তা সংস্থা ইকনা: নরওয়ের যুবক নওমুসলিমের সংখ্যা প্রতি নিয়ত বৃদ্ধি পাচ্ছে। ২৬ বছর বয়সী আলসা বলেন: ইসলাম ধর্মের যে নির্দেশিকা এবং আইন, পরিণতি, পুরস্কার ও শাস্তির কথা বলা হয়েছে, সেটা আমাদের জীবনে প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন: আমাদের এমন একটা জিনিশের প্রয়োজন, যেটাকে আমরা বিশ্বাস করতে পারি।
কিছুদিন পূর্বে নরওয়ের Aften posten পত্রিকার পক্ষ থেকে সেদেশে নওমুসলমানের সংখ্যা বৃদ্ধির আলোকে একটি প্রবন্ধ প্রকাশ হয়েছে। এ পত্রিকায় উল্লেখ করেছে, ১৯৯০ সালে নরওয়েতে মুসলমানের সংখ্যা ৫০০ জন থেকে তিন হাজারে পৌছায়।
নরওয়ের অধ্যাপক অন সুফি রাওল্দ বলেন: ইসলাম ধর্ম, একজন ব্যক্তিকে একটি পরিপূর্ণ জীবনধারার সাথে পরিচয় করিয়ে দেয়। নরওয়ের যে সকল ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাদের পূর্ববর্তী জীবনধারার সাথে বর্তমানের জীবনধারার অনেক পার্থক্য রয়েছে।
প্রায় ৩০ বছর পূর্বে রাওল্দ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলেন: নরওয়ের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং এ সকল জনগণ একটি নতুন এবং সত্যিকারের বিশ্বাসের প্রতীক্ষার রয়েছে, যা তারা ইসলাম ধর্মের মধ্যে খুঁজে পাচ্ছে।
তিনি আরও বলেন: নরওয়েবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং তারা শান্তিপূর্ণ ভাবে তাদের নতুন জীবনকে শুরু করছে।
নরওয়ের মোট জনসংখ্যা ৪৫ লাখ যার মধ্যে মুসলমানের সংখ্যা এক লাখ পঞ্চাশ হাজার। এদের মধ্যে অধিকাংশই পাকিস্তানের, সোমালি, ইরাকী এবং মরক্কোর বংশোদ্ভূত।
3312463