IQNA

প্রাচীন মসজিদ দখল করে নিল ভারতের উগ্রবাদী হিন্দুরা

4:51 - June 12, 2015
সংবাদ: 3313281
আন্তর্জাতিক বিভাগ : মাখদুম শাহ মসজিদ দখল করে নিল ভারতের উগ্রবাদী হিন্দুরা।


বার্তা সংস্থা ইকনা : ভারতের দৈনিক ইনকিলাবে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, মাখদুম শাহ মসজিদটি প্রাচীন মসজিদসমূহের অন্যতম যা বহুবছর যাবত পরিত্যক্ত অবস্থায় ছিল। এ সুযোগে কট্টরপন্থী হিন্দুরা মসজিদটি দখল করে নেয়।

এর ধারাবাহিকতায় ভারতের উলামা পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ মাহমুদ মাদানি’র নেতৃত্বে এ বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে একটি কমিটি গঠিত হয়েছে।

কমিটির এক সদস্য জানিয়েছেন : মুসলমানদের অবহেলার কারণে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং মসজিদটিতে ব্যাপক সংস্কারের প্রয়োজন।

তার সংযোজন : মসজিদটির সার্বিক অবস্থার বিবরণ উল্লেখ করে মাওলানা মাদানির উদ্দেশ্যে একটি প্রতিবেদন প্রেরণের কথা রয়েছে।#3312823

captcha