
বার্তা সংস্থা ইকনা: ভারতের কেরালা প্রদেশের মুসলিম আঞ্জুমান, উত্তর প্রদেশের স্কুল সমূহে মুসলিম শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং আধুনিক করণের জন্য আহ্বান জানিয়েছে। কেরালা প্রদেশে ‘Sunni Yuvajana Sangam’ সংস্থার হেড অফিস অবস্থিত।
‘SYS’ সংস্থা আগামী বছরের মধ্যে উত্তর প্রদেশ রাজ্যে ২৫টি প্রাথমিক স্কুল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং মুসলিম শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিক করণ করার উদ্দেশ্যে এ স্কুলগুলো নির্মাণ করা হবে।
‘SYS’ সংস্থার উচ্চ পদস্থ সদস্য আব্দুল হাকিম এ স্কুল সমূহের কাজের অগ্রগতির জন্য উত্তর প্রদেশ রাজ্যের ৫০ জন ইসলামিক চিন্তাবিদ এবং নেতাদের নিমন্ত্রণ করেছেন।
ভারতে উত্তর প্রদেশ রাজ্যে সর্বাধিক মুসলমানের বসবাস। এরমধ্যে অধিকাংশ মুসলমানেরাই নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র।
3312827