
বার্তা সংস্থা ইকনা : মুসলিম সমাজের সাথে সম্পর্কের বিষয় নিয়ে আয়োজিত এ সমাবেশে ভ্যালস বলেন : ইসলাম ধর্ম ফ্রান্সে থাকবে এবং উগ্রতাবাদ ও ঘৃণার সাথে ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই।
এ সমাবেশ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ, শার্লি এবদো পত্রিকা অফিসে হামলার পর ইসলাম বিরোধী যে সকল তত্পরতা বৃদ্ধি পেয়েছে তার প্রতিরোধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
ফ্রান্সের বেশ কয়েকজন মন্ত্রী ও সরকারী কর্মকর্তাদের পাশে প্রায় ১৫০ জন মুসলিম নেতা এ সমাবেশে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাই সারকোযী কর্তৃক আয়োজিত ‘ইসলাম’ বিষয়ক সম্মেলনে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়ে এ পদক্ষেপকে ইসলাম ধর্মের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেছে ফ্রান্সের ইসলামি সংগঠনগুলো।# 3314927
সূত্র : RFI ওয়েব সাইট