IQNA

ধর্মীয় জ্ঞান চর্চা হয়না ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে

19:16 - June 16, 2015
সংবাদ: 3315280
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের ‘এমেরসন মুলতান’ কলেজের ধর্মীয় শিক্ষা বিভাগের প্রধান বলেছেন : ছাত্র-ছাত্রীদের ধর্ম সম্পর্কে পরিচিতি লাভ না করার বিষয়টির কুপ্রভাব সমাজে ব্যাপকভাবে পড়তে পারে।


বার্তা সংস্থা ইকনা : ‘এমেরসন মুলতান’ কলেজের ধর্মীয় শিক্ষা বিষয়ক বিভাগের প্রধান প্রফে. আসলাম মালেক বলেছেন : ধর্ম থেকে দূরে সরে যাওয়ার ফলে বিভিন্ন বিভ্রান্তিকর বিষয়াদির প্রচলন ছাত্র-ছাত্রীদের মাঝে ঘটতে পারে। যা ধর্মীয় বিষয়াদির সামনে বড় চ্যালেঞ্জ আকারে দেখা দেবে।

তিনি বলেন : বর্তমান সময়ে ছাত্র-ছাত্রীরা শুধু নাম্বার এবং পরীক্ষায় পাস করার জন্য ধর্মীয় পড়াশুনা করে। এর প্রতি তাদের কোন আসক্তি নেই।

প্রফে. আসলাম বলেন : ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যে সকল বিষয় শিক্ষা দেয়া হয় ধর্মীয় শিক্ষার স্থান তাতে নেই।

বর্তমান সময়ে ধর্মের নামে সন্ত্রাসবাদের মাধ্যমে আমাদেরকে ধর্ম এবং মহানবি (স.) এর সুন্নত থেকে দূরে সরিয়ে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।# 3313796

সূত্র : ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা

captcha