IQNA

আমেরিকায় চার্চে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি; নিহত ৯

23:39 - June 20, 2015
সংবাদ: 3316529
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় একটি ঐতিহাসিক চার্চে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়েছেন ।

বার্তা সংস্থা ইকনা: এক শ্বেতাঙ্গ পাদ্রি যুক্তরাষ্ট্রে দক্ষিণ ক্যারোলিনায় একটি ঐতিহাসিক চার্চে প্রবেশ করে দোয়ারত অবস্থায় ৯ জন নিগ্রোকে হত্যা করেছে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্রাচীনতম একটি চার্চে হামলা চালিয়েছে এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। এ হামলায় ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত একজন শ্বেতাঙ্গকে আটক করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইমানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিসকোপাল চার্চে এঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় সময় চার্চের ভেতর একটি দোয়ার বৈঠক চলছিল।
ইমানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিসকোলাপ চার্চটি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম একটি চার্চ।
একজন শ্বেতাঙ্গকে পুলিশ কর্মকর্তারা ধরে নিয়ে যেতে দেখা গেছে, কিন্তু তিনিই সন্দেহভাজন বন্দুকধারী কিনা এ বিষয়ে তারা পরিষ্কার করে কিছু বলতে পারছে না।
উল্লেখ্য, সম্প্রতি আমেরিকায় কালোদের উপর শ্বেতাঙ্গদের বর্ণবাদী হামলা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
3315852
 

captcha