IQNA

ওহীর দেশে দুই লাখ বিকৃতি কুরআন শরিফ জব্দ

23:40 - June 20, 2015
সংবাদ: 3316530
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবে দুই লাখের অধিক বিকৃতি কুরআন শরিফ জব্দ করার খবর জানিয়েছে সেদেশের পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন শাখা।

বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর পুলিশের মুখপাত্র জানিয়েছে: মক্কা নগরীতে দুই লাখের অধিক বিকৃতি কুরআন শরিফ জব্দ করা হয়েছে এবং এ বিকৃতি কুরআন শরিফ গুলো গুগামজাতকরণের করণের অভিযোগে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন: এ ছয় অভিযুক্ত এশিয়ার নাগরিক। মক্কার এক গুদামে দুই লাখের অধিক বিকৃতি কুরআন শরিফ গুগামজাতকরণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ মুখপাত্র আল কুরেইশী বলেন: জব্দকৃত বিকৃতি কুরআন শরীফ গুলো প্রাসঙ্গিক সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত শেষ হওয়ার পর তাদেরকে উপরোক্ত কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
3316336
 

captcha