IQNA

হযরত ইউনুস (আ.)এর পবিত্র মাযারকে পার্ক বানানোর পরিকল্পনায় আইএস!

23:46 - June 21, 2015
সংবাদ: 3316986
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের মসুল শহরে অবস্থিত হযরত ইউনুস (আ.)এর পবিত্র মাযারকে পার্ক বানানোর পরিকল্পনা গ্রহণ করেছে তাকফিরি সন্ত্রাসী গ্রুপ আইএস!

বার্তা সংস্থা ইকনা: পার্ক বানানোর উদ্দেশ্যে হযরত ইউনুস  (আ.)এর পবিত্র মাযার পরিষ্কার করা শুরু করেছে তাকফিরি সন্ত্রাসী গ্রুপ আইএস। মসুলের একটি পাহাড়ের উপর হযরত ইউনুস (আ.)এর পবিত্র করব অবস্থিত।
হযরত ইউনুস  (আ.)এর পবিত্র মাযারকে পার্ক বানানোর জন্য সন্ত্রাসী গ্রুপ আইআস নির্দিষ্ট বাজেট বরাদ্দ করেছে।
এ পার্ক নির্মাণের জন্য নেইনাওয়ার ‘দিওয়ানুল হাসাবাহ’ কেন্দ্রের পক্ষ থেকে  বিশেষজ্ঞ কোম্পানি সমূহকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আইএসের সদস্যর ২০১৪ সালের ২৪ জুলাই হযরত ইউনুস (আ.)এর পবিত্র মাযার এবং এ মাযারের সাথে থাকা মসজিদ, বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে।
3316343
 

captcha