IQNA

দুবাই’য়ে আন্তর্জাতিক ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

23:54 - June 21, 2015
সংবাদ: 3316990
আন্তর্জাতিক বিভাগ: দুবাই পুরস্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির পক্ষ থেকে উক্ত প্রতিযোগিতার উপান্তে আন্তর্জাতিক ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনী দুবাই চারুকলা  সংস্কৃতি বিভাগের সহযোগিতায় কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বারে অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী প্রথম রমজান থেকে শুরু হয়েছে এবং একাধারে ১৮ই রমজান (দুবাই পুরস্কার আন্তর্জাতিক প্রতিযোগিতার শেষ) পর্যন্ত অব্যাহত থাকবে।
এ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট লিপিবিশারদগণের ইসলামী ক্যালিগ্রাফি উপস্থাপন করা হয়েছে।
দুবাই পুরস্কার আন্তর্জাতিক প্রতিযোগিতার উপান্তে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী প্রথম রমজান থেকে শুরু হয়েছে। তবে ১৯তম দুবাই পুরস্কার আন্তর্জাতিক প্রতিযোগিতার অনুষ্ঠান ৮ম রমজান থেকে শুরু হবে এবং ১৮ই রমজান পর্যন্ত অব্যাহত থাকবে। উক্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ২০ রমজান অনুষ্ঠিত হবে।
3316293
 

captcha