IQNA

আইএসআইএলের কোরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার হল বন্দি নারী!

23:55 - June 21, 2015
সংবাদ: 3316991
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাস উপলক্ষে তাকফিরি সন্ত্রাসী গ্রুপ আইএসআইএল কুরআন প্রতিযোগিতার আয়োজন করেছে, যার প্রথম এবং দ্বিতীয় স্থানের অধিকারীকে দুই বন্দী নারী অনুদান করা হবে!

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার আল বরকা নামক অঞ্চলে সন্ত্রাসী গ্রুপ আইএসের কমান্ড রুম থেকে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এ সংবাদ পাওয়া যায়। এ বিবৃতিতে পবিত্র কুরআনের আনফাল, মুহাম্মাদ, তাওবা এবং ফাতহ সূরা হেফজের আলোকে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।
এ প্রতিযোগিতা ১ম রমজান হতে ২০শে রমজান পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আশ্চর্যের বিষয় যে, এ প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থানে উত্তীর্ণের পুরস্কার হিসেবে বন্দি নারীদের নির্বাচন করা হয়েছে!
উল্লেখ্য, এই বন্দি নারীরা হচ্ছে এজিদি সম্প্রদায়ের যাদেরকে আইএসআইএল সন্ত্রাসীরা ইরাকের মসুল শহর থেকে বন্দি করেছে।
3316382
 

captcha