
বার্তা সংস্থা ইকনা : ধারণা করা হচ্ছে বেলুচিস্তান রাজ্যের সকল ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন এ সম্মেলনে অংশগ্রহণ করবে এবং এ সকল সংগঠনের নেতারা সম্মেলনে বক্তব্য রাখবেন।
পাকিস্তানের এম ডব্লিউ এমে’র অন্যতম নেতা হুজ্জাতুল ইসলাম মাকসুদ আলী দুমাকি এ বিষয়ে জামায়াতে ইসলামি পাকিস্তানের সাধারণ সম্পাদক ‘লিয়াকত বালুচে’র সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
এ সম্মেলনে অংশগ্রহণের জন্য লিয়াকত বালুচকে আমন্ত্রণের জবাবে লিয়াকত বালুচ সম্মতি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন হুজ্জাতুল ইসলাম আলী দুমাকি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছরের ন্যায় চলতি বছরও বিশ্ব কুদস দিবস উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।# 3316637