IQNA

আইএসআইএল সমস্যা সমাধানের দাবী মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

15:27 - June 22, 2015
সংবাদ: 3317421
আন্তর্জাতিক বিভাগ : আইএসআইএলকে নির্মূল করার উপায় বের করার লক্ষ্যে সমবেত হওয়ার জন্য মুসলিম দেশসমূহের প্রতি আহবান জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান।


বার্তা সংস্থা ইকনা : আনিফা আমান বলেন, আইএসআইএলের পদক্ষেপসমূহ ইসলাম ধর্ম পরিপন্থী এবং বিশ্বে ইসলাম ধর্মের ভাবমূর্তি বিনষ্ট করছে উগ্রাবাদী এ গোষ্ঠীটি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় অংশগ্রহণ করতে আসা আনিফা আমান, আইএসআইএলকে নির্মূল করণের উপায় বের করার লক্ষ্যে মুসলিম দেশসমূহের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন : আইএসআইএল সন্ত্রাসীরা ইসলামের যে রূপ বিশ্বের সামনে তুলে ধরেছে আমাদেরকে তা মুছে ফেলতে হবে।

এ সময় তিনি, সন্ত্রাসী ও বর্বর এ দল কর্তৃক নৃশংসভাবে নিরাপরাধ মানুষ হত্যার নিন্দা জানান।# 3317108

সূত্র : IINA

captcha