
বার্তা সংস্থা ইকনা: ইরাকের নেইনাওয়া প্রদেশের একটি সংবাদ মাধ্যম এ ব্যাপারে জানিয়েছে: মসুল শহরের ‘বাবুল তুব’ নামক অঞ্চলে গতকাল (২১শে জুন) আইএসআইএল তাদের নেতা আবু বকর আল বাগদাদির নামে একটি মসজিদ উদ্বোধন করেছে।
এ মসজিদটি নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ অনুদান করতে মসুল শহরের অধিবাসীদের বাধ্য করেছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা।
উক্ত সংবাদ মাধ্যম আরও জানিয়েছে: আইএসআইএলের প্রবিধানের সাথে তারাবীহ’র নামাজের মিল না থাকার দরুন মসুলের বিভিন্ন মসজিদের ৮ জন ইমাম সাহেবকে গ্রেফতার করেছে এ সন্ত্রাসী দল। মসজিদের ভিতর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের নিষ্ঠুর বিচারের অপেক্ষায় রয়েছে।
3317039