IQNA

স্পেনে বৃদ্ধি পাচ্ছে নও মুসলমানের সংখ্যা

23:58 - June 23, 2015
সংবাদ: 3317969
আন্তর্জাতিক বিভাগ: স্পেনে নও মুসলিমের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে অধিকাংশই আন্দালুসের অধিবাসী।

সংবাদ সংস্থা আল জাজিরা নেটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: স্পেনে মুসলমানদের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও সেদেশে নও মুসলিমের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
আল জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, যদিও সরকারী পরিসংখ্যান এখনও জানা যায়নি। তবে অধিকাংশ প্রতিবেদনে দেখা যায়, স্পেনে নও মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
স্পেনে যারা সর্বপ্রথম ইসলাম ধর্মের প্রতি ঈমান এনেছে, তাদেরকে সকলে সন্দেহের দৃষ্টিতে দেখত এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে।
এ প্রতিবেদনে আরও দেখা যায়, স্পেনের অধিকাংশ নও মুসলিমই আন্দালুসের অধিবাসী এবং তাদের মৌলিক অধিকারের ব্যাপারে তারা আহ্বান জানাচ্ছে।
স্পেনের নও মুসলমান ‘হানিফ ইস্কুডিরু’ বলেন: স্পেনে সর্ব প্রথম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে সর্ব ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করেছে। আর এ জন্য আমাদেরও অবস্থাও তুলনা মূলক ভাবে ভালো। আমাদের অধিকার বিকাশের ক্ষেতে আমরা সোচ্চার থাকব এবং আমাদের পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করব।
আল-জাজিরা এ প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, অধিকাংশ নও মুসলিমরা বিশ্বাস করে, এদেশে সহাবস্থান অনস্বীকার্য। তবে সেদেশের ডন পন্থী দলগুলো মুসলমানদের চরম বিরোধিতা করছে।
3317201
 

captcha