
বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ার বৌদ্ধরা ২২শে জুন “ওয়সাক ২০১৫” শিরোনামে একটি অনুষ্ঠানের মাধ্যমে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সাহায্য করার প্রতিশ্রুতি জানিয়েছে।
ইন্দোনেশিয়ার বান্দুং শহরের বৌদ্ধ নেতারা সেদেশের অন্যান্য বৌদ্ধদের নিকট থেকে সাহায্য সংগ্রহ করে রোহিঙ্গা মুসলমানদের জন্য প্রেরণ করবে।
‘ওয়সাক ২০১৫’ অনুষ্ঠানে অংশগ্রহণকারী রুমু পান্ডিটা সুদারমা বলেন: এ অনুষ্ঠানে কথা হয়েছে, যতদূর সম্ভব রোহিঙ্গা মুসলমানদের সাহায্য অনুদানের কথা হয়েছে।
তিনি আশাবাদী, তাদের এ সাহায্যের ফলে রোহিঙ্গা মুসলমানদের দুঃখ ও কষ্টের পরিমাণ কম হবে।
সুদারমা মিয়ানমারের সরকারের নিকট রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন: বান্দুং’য়ের বৌদ্ধ সম্প্রদায় এ বিষয় নিয়ে অনেক চিন্তিত রয়েছে।
তিনি আরও বলেন: রোহিঙ্গা মুসলমানদের প্রতি যে অত্যাচার করা হয়েছে আমি তার পক্ষে নয়। বৌদ্ধ ধর্মে সহিংসতার কোন স্থান নেই। বৌদ্ধ ধর্মে শান্তি এবং ভালবাসার কথা বলা হয়েছে। সুতরাং, যারা সহিংসতা সৃষ্টি করবে এবং গণহত্যা ও অত্যাচার করবে, আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।
3318093