IQNA

আলজেরিয়ার প্রাচীন মসজিদ সমূহ পুনর্নির্মাণ করা হচ্ছে

16:45 - June 25, 2015
সংবাদ: 3318506
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাস উপলক্ষে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের প্রাচীন মসজিদ ও ঈদগাহ সমূহ পুনর্নির্মাণ কর্ম শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাস উপলক্ষে আলজিয়ার্সের গভর্নর উক্ত শহরের ৩৫১টি মসজিদ এবং ঈদগাহ পুনর্নির্মাণ করছে।
পুনর্নির্মাণ কর্মের মধ্যে মসজিদের ভিতরে এবং বাহিরে পরিষ্কার, টয়লেট ও ওজুখানা মেরামত, বায়ু চলাচল সিস্টেম সংস্করণ এবং মসজিদের মিনার সংস্করণ সহ অন্যান্য মেরামতের কাজ রয়েছে।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে মোট ৪৮৮টি মসজিদ, ৬১টি ঈদগাহ এবং বর্তমানে আরও ৬১টি নতুন মসজিদ নির্মাণ কর্ম চলছে। এছাড়াও ১০টি কুরআনিক স্কুল যারমধ্যে ৬টি স্কুলে কম্পিউটারের সুবিধা রয়েছে।
3317748
 

captcha