IQNA

ইমাম হুসাইন (আ.) মসজিদে হামলা করল আলে খলিফা

18:52 - June 25, 2015
সংবাদ: 3318520
আন্তর্জাতিক বিভাগ: বাহরাইনের সরকারের অন্তর্ভূত মিলিশিয়ারা মঙ্গলবার (২৩শে জুন) সেদেশের রাজধানী মানামায় অবস্থিত ‘ইমাম হুসাইন (আ.)’ মসজিদে হামলা করেছে।

বার্তা সংস্থা ইকনা: আলে খলিফা সরকারের বেতনভোগী মিলিশিয়ারা গত মঙ্গলবার মানামায় অবস্থিত ‘ইমাম হুসাইন (আ.)’ মসজিদে হামলা করেছে। তবে নাগরিকদের হুশিয়ারির ফলে তারা মসজিদের ভিতরে তেমন ক্ষতি করতে সক্ষম হয়নি।
সশস্ত্র জঙ্গিরা মানামার ‘এসকান আলী’ নামক অঞ্চলে ‘ইমাম হুসাইন (আ.)’ মসজিদের প্রবেশদ্বার ভেঙ্গে ফেলে। তবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার ফলে তারা ঐ স্থান থেকে পালিয়ে যায়।
বাহরাইনে গত ১৪ই ফেব্রুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আলে খলিফা ৩৮টিও অধিক মসজিদ ধ্বংস করেছে।
আল খলিফা পোষা গুণ্ডারা এ ঘটনার পূর্বে ‘আদ দেইর’ গ্রামের ‘আল খেইফ’ মসজিদে হামলা চালিয়ে এ মসজিদ সহকারে পবিত্র কুরআন এবং বিভিন্ন দোয়া’র গ্রন্থের অবমাননার করেছে। তবে বাহরাইনের কর্তৃপক্ষরা এ আগ্রাসনের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি এ ব্যাপারে কোন গবেষণাও করেনি।
3318053
 

captcha