
বার্তা সংস্থা ইকনা: পবিত্র নগরীর ‘আল মায়িসম’ নামক অঞ্চলের একটি মসজিদে নামাজীরা যোহরের নামাজ আদায় করতে আসলে দেখতে পায় সৌদি নিরাপত্তা বাহিনী মসজিদটি ধ্বংস করেছে এবং মসজিদে রক্ষিত অন্যান্য জিনিশপত্রের সাথে পবিত্র কুরআনের তাক’ও ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী। এ সকল তাকে রক্ষিত কুরআন শরিফগুলো ছিন্নভিন্ন হয়ে মাটিতে পরে রয়েছে।
পবিত্র মাহে রমাযানে পবিত্র স্থান মসজিদ এবং কুরআনের অবমাননা করার জন্য স্থানীয় জনগণ তীব্র নিন্দা জানিয়ে এবং এর কর্মের পিছনে যারা যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার জন্য আহ্বান জানিয়েছে।
স্থানীয় অধিবাসী আবু হাযেমুল মাতরাফি বলেন: এ মসজিদটি দাতাদের সহায়তায় নির্মাণ হয়েছে এবং চতুর্থ ভেরিবাধের পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এক প্রকল্পের কাঠামোর মধ্যমে মসজিদটি ভাঙ্গার কথা ছিল।
প্রাসঙ্গিক প্রতিষ্ঠানে আমরা আবেদন করেছিলাম, এ মসজিদটি যেন পবিত্র রমজান মাসের পর যেন ভাঙ্গা হয়। কারণ স্থানীয় জনগণ তারাবীহ নামাজ আদায়ের জন্য এ মসজিদে আসত।
3318561