
বার্তা সংস্থা ইকনা: শিয়া বিশ্বের অন্যতম শীর্ষ আলেম এবং মারজায়ে তাকলীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিসতানী কুয়েতের শিয়া মুসলমানদের মসজিদে আইএসআইএল জঙ্গিদের সন্ত্রাসী হামলার নিনন্দা জানিয়েছেন এবং নিহতদের প্রতিবারের প্রতি শোক বার্তা দিয়েছেন।
তিনি বলেন: জানতে পারলাম যে কুয়েতের ইমাম জাফর সাদিক(আ.) শিয়া মসজিদে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এবং এই হামলায় বহু মুসল্লি শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।
আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিসতানী বলেন: আমরা শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা এবং সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর আপনাদেরকে সবর ও ধৈর্য্য দান করুন এবং শহীদদের মর্যাাদ আরও বাড়িয়ে দিন।
আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিসতানী আহতদের দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া করেন এবং বলেন: হে আল্লাহ সকল চক্রান্তকারীদেরকে বিশেষ করে আইএসআইএল সন্ত্রাসীদেরকে নিপাত করুন।
উল্লেখ, কুয়েতের ইমাম জাফল সাদিক(আ.) শিয়া মসজিদে আইএসআইএল’র সন্ত্রাসী হামলায় ২৭ জন শহীদ এবং আরও ২০০ জনের অধিক আহত হয়েছে। সূত্র: শাবিস্তান
3319820