
বার্তা সংস্থা ইকনা: শুক্রবার (২৬শে জুন) জুম্মার নামাজের শেষের রাকাতে এ আত্মঘাতী বিস্ফোরণ ঘটে।
এদিকে আরবি স্কাই নিউজ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে: কুয়েতের মন্ত্রণালয় জানিয়েছে, ইমাম সাদিক (আ.) মসজিদে সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার ফলে ২৭ জন শহীদ এবং অপর ২২৭ জন আহত হয়েছে।
রাইটার্সের উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এ হামলার দায়ভার স্বীকার করেছে। সন্ত্রাসী হামলার পর ঘনটাস্থলটিকে কুয়েতের নিরাপত্তা বাহিনী অবরুদ্ধ করে রেখেছে।
কুয়েতের বাদশাহ সাবাহ আল আহমদ আল জাবির আসসল সাবাহ এবং কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী মাহাদ আল খালিদ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
উক্ত আত্মঘাতী হামলার ফলে কুয়েতের এক সংসদ সদস্যের শাহাদাত এবং দুই ইরানীর আহতের খবরও পাওয়া গিয়েছে।
এ হামলার পর কুয়েতের মন্ত্রী পরিষদ এক জরুরি বৈঠকের মাধ্যমে এ হামলার ব্যাপারে তদন্ত করার প্রতি গুরুত্বারোপ করেছে।
3318477