IQNA

ঈদুল ফিতরের দিনে জেরুজালেমে বসবাসকৃত খ্রিস্টানদের জবাই করার হুমকি দিল আইএসআইএল

23:16 - June 28, 2015
সংবাদ: 3320704
আন্তর্জাতিক বিভাগ: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এক বিবৃতিতে জেরুজালেমে বসবাসকৃত খ্রিস্টানদের হুমকি দিয়ে বলেছে, যদি তারা রমযান মাসের মধ্যে জেরুজালেম ত্যাগ না করে তাহলে তাদের মাথা কেটে নেওয়া হবে।



বার্তা সংস্থা ইকনা: সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে প্রকাশিত এক বিবৃতি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল জেরুজালেমে বসবাসকৃত খ্রিস্টানদের হুমকি দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এ শহর ত্যাগ করার কথা বলেছে।
জেরুজালেমের আশেপাশের অঞ্চলগুলোতেও প্রকাশিত এ বিবৃতিতে খ্রিস্টানদের ‘কাফের’ বলে অভিহিত করেছে আইএসআইএল। তাদেরকে নির্দিষ্ট সময়সীমা তথা পবিত্র রমযান মাসের মধ্যে জেরুজালেম ত্যাগ করার হুমকি দিয়েছে।
এ শহরের খ্রিস্টানদের সাবধান করে আইএসআইএল বলেছে, তারা যদি এ আহ্বানে সাড়া না দেয় তাহলে ঈদুল ফিতরের দিনে সূর্যোদয়ের সাথে সাথে তাদেরকে জবাই করে হত্যা করা হবে।
জেরুজালেমের ল্যাটিন চার্চের আর্চবিশপ ‘মিশাল সাবাহ বলেন: আইএসআইএলের বিবৃতি পূর্ব জেরুজালেমে প্রকাশিত হয়েছে। তবে এর ফলে খ্রিষ্টানরা আতঙ্কিত নয়।
তিনি বলেন: যদি তাদের এ হুমকি সত্য হয় তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাব এবং আমরা তাদেরকে ভয় পায় না। আমরা আমাদের দেশ ত্যাগ করব না।
আর্চবিশপ সাবাহ সকল খ্রিস্টান ও মুসলমানদের উদ্দেশ্য আহ্বান জানান, তারা যেন অশান্তির পিছনে না ছোটে এবং এ হুমকির ফলে উদ্বিগ্ন ও বিভ্রান্ত না হয়।
3320400
 

captcha