
বার্তা সংস্থা ইকনা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সহ পরিচালক রফিকুল ইসলাম বলেন: পবিত্র রমজান মাস উপলক্ষে আধ্যাত্মিকতার প্রবর্তন এবং ইসলামিক পরিবেশ গঠনের জন্য ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশে প্রায় আড়াই লাখ মসজিদ রয়েছে এবং মসজিদের শহর ঢাকায় ৬ হাজার মসজিদ রয়েছে।
সচেতন জনগণের দ্বারা এ সকল মসজিদ পরিচালনা করেন এবং মসজিদ পরিচালনার জন্য সরকার ততটা সাহায্য করে না।
পবিত্র রমজান মাসের শুরু থেকে দেশের বিভিন্ন মসজিদে ইসলামী শিক্ষা এবং আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
রাজধানীতে অবস্থিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রমজান মাস জুড়ে জোহর ও আসারের নামাজের পর কুরআন তেলাওয়াত এবং তাফসিরের ক্লাস নেওয়া হয়। এছাড়াও তারাবীহ’র নামাজও আদায় করা হয়।
পুরানা পল্টন মসজিদের মাওলানা শামসুল হক বলেন: এ মসজিদের মেইন ফ্লোরে রমজান মাসে রোজাদার ব্যক্তিদের জন্য প্রতিদিন তারাবীহ’র নামাজ আদায় করা হয়।
তিনি বলেন: যে সকল মুসল্লিরা ছোট আয়াত তেলাওয়াতের মাধ্যমে এ নামাজ আদায় করতে চায় তাদের জন্য তৃতীয় ফ্লোরে আলাদা ভাবে জামাতের ব্যবস্থা করা হচ্ছে এবং ষষ্ঠ ফ্লোরে এ নামাজের মাধ্যমে ১০ দিনের মধ্যে কুরআন খতম করা হচ্ছে।
পবিত্র রমজান মাসে নামাজ, রোজা ও দোয়া ছাড়াও লক্ষাধিক রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে মসজিদ সমূহে।
ঢাকা সহ দেশের অন্যান্য বিভাগের মসজিদ সমূহে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস।
3321004