
বার্তা সংস্থা ইকনা: রবিবার সন্ধ্যায় আজান এবং নামাজের ব্যবস্থা করার জন্য এ ব্যক্তি মসজিদে প্রবেশ করছিল। এ সময় এক সশস্ত্র সন্ত্রাসী তার বুকে গুলি করে পালিয়ে যায়।
জেলা পুলিশ প্রধান ‘প্যাল কুল চানাসিট’ এ ব্যাপারে বলেন: বুরাপা নামক গ্রামের একটি মসজিদের দরজা খোলার সময় ৩৫ বছর বয়সী ‘মাসাটি ল্যাটি’কে সশস্ত্র সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়।
পরবর্তীতে তাকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে স্থানান্তর করার পর অপারেশন করে তার বুক থেকে গুলি বের করা হয়।
পুলিশ আরও জানিয়েছেন, মাসাটি ল্যাটিকে গুলি কারার কারণ এবং ঘাতকে গ্রেফতারের ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় তদন্ত চালাচ্ছে।
3321038