
বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজনিউভ বলেন: যে সকল মুবাল্লিক মসজিদের ভিতরে বিদ্বেষ ছাড়ানো মূলক কাজকর্ম করে তাদেরকে ফ্রান্স থেকে বহিষ্কার করা হচ্ছে।
ফ্রান্সের লিওন শহরের এক সন্ত্রাসী আইএসআইএলের পতাকা হাতে নিয়ে একটি কারখানায় হামলা করে। এ হামলার মাধ্যমে ঐ কারখানার এক পরিচালকে শিরশ্ছেদ করে। কারখানার একটি পিলারে তার কাটা মাথা ঝুলিয়ে রাখে। আর এ নৃশংস ঘটনার পরই এ বিবৃতি প্রকাশ হয়।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন: চলিত বছরের শুরু থেকে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২২ জন সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে ফ্রান্স থেকে বহিষ্কার করা হয়েছে।
3321098