
বার্তা সংস্থা ইকনা: আরব আমিরাতের সংস্কৃতি, যুব ও কমিউনিটি ডেভেলপমেন্ট মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান বলেন: বিশ্বের ১১টি দেশ হতে ৩০ জন লিপিবিশারদকের উপস্থিতিতে ১১ই জুলাই সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন: এই ৩০ জন লিপিবিশারদরা আরবি এবং ইসলামী দেশ থেকে এসেছেন এবং সম্পূর্ণ কুরআন শরিফ লিখবেন। তাদের প্রত্যেকেই পবিত্র কুরআনের এক পারা করে ক্যালিগ্রাফি করবেন।
তিনি আরও বলেন: ক্যালিগ্রাফিকৃত কুরআন শরিফ ২৭শে রমজানে উদ্বোধন করা হবে।
শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান বলেন: ৩০ জনের মধ্যে যাদের ক্যালিগ্রাফি অধিক সুন্দর হবে তাদেরকে পুরস্কার প্রদান করা হবে। উত্তীর্ণদের নির্বাচন করার জন্য তুরস্ক থেকে মোহাম্মাদ উযজান, ইরাক থেকে আবদুর রেজা বাহিয়া দাউদুল ফারিজাভী এবং সুরিয়া থেকে উবাইদা মুহাম্মাদ সালেহ আল বানাকী’কে নির্ধারণ করা হয়েছে।
3321102