
বার্তা সংস্থা ইকনা: এ মুসলিম শিক্ষার্থীর ঐতিহ্যগত ও আধুনিকের সমন্বয়ে একটি সুন্দর শৈলী ইসলামী পোষাক রয়েছে। আর এ পোশাকের ফলে তিনি এ পুরস্কার পেয়েছেন। এ পুরস্কার গ্রহণের মাধ্যমে হিজাবী নারীদের প্রতি ভ্রান্তি ধারণা কিছুটা হলেও দুর হয়েছে।
আমেরিকা "নিউ জার্সি" রাজ্যের, "ক্লিফটন" উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী আবরার শাহীন বলেন: হিজাবী নারী হিসেবে আমাকে নির্বাচন করা হয়েছে। আর বিষয়টি আমার নিকট অতি আশ্চার্যজনক।
‘উত্তম পোশাকে’র পুরস্কার গ্রহণের মাধ্যমে শাহীন আমেরিকায় হিজাব সম্পর্কে ভ্রান্তি ধারণাসমুহ দুর করতে চাই। ফিলিস্তিনি বংশোদ্ভুত এই হিজাবী শিক্ষার্থী ফিজিওথেরাপি বিভাগে অধ্যায়ন অব্যাহত দিতে চান। পড়ালেখার পাশাপাশি তিনি একটি ইসলামী পোশাক কম্পানিতে চাকরি করেন।
শাহীনের স্কুল শিক্ষকগণ তার শৈলী এবং অনন্য ইসলামী পোশাকের জন্য তাকে প্রশংসিত করেছে।
ক্লিফটন উচ্চ বিদ্যালয় ফরাসি শিক্ষক লিন্ডসে সিনাঙ্গ বলেন: সকালে শিক্ষার্থীরা স্কুলে আসে। আর এ জন্য অনেক শিক্ষার্থীই ট্রাওজার অথবা সাধারণ পোশাকে স্কুলে আসে। তবে শাহীন সর্বদা সুন্দর পোশাক পরে স্কুলে আসত এবং তার এ ধরণের পোশাকের জন্য গর্ববোধ করত। ৮০০ শিক্ষার্থীর মধ্যে নির্বাচিত হওয় আসলেই গৌরবের কাজ।
শাহীন ছাড়াও ছাত্রদের মধ্যে ‘ইব্রাহীম যেইদান’ নামক অপর এক মুসলিম শিক্ষার্থী ‘উত্তম পোশাকে’র পুরস্কার পেয়েছেন।
3321495