
বার্তা সংস্থা ইকনা: এ প্রদর্শনীতে নতুন ও প্রাচীন প্রিন্টকৃত ও হস্তলিখিত কুরআন শরিফ প্রদর্শন করা হয়েছে এবং দর্শনার্থীরা ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে।
সতেরো থেকে বিংশ শতাব্দীর মধ্যকার কুরআন শরিফের বিভিন্ন পাণ্ডুলিপি এ প্রদর্শনীতে প্রদর্শন করা হয়েছে।
এছাড়াও এ প্রদর্শনীতে ইন্দোনেশিয়ার সব থেকে বড় এবং সব থেকে ছোট কুরআন শরিফও দর্শনার্থীর প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে। এ প্রদর্শনীতে প্রদর্শিত সবচেয়ে বড় কুরআন শরিফের দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার। এ কুরআন শরিফটি ইন্দোনেশিয়ার দুই ব্যক্তি রেশম সুতার নির্মিত কাপড়ের উপর লিখেছেন।
এ প্রদর্শনীতে প্রদর্শিত সবচেয়ে ছোট কুরআন শরিফের দৈর্ঘ্য ২.৫ সেন্টিমিটার এবং প্রস্ত ১ সেন্টিমিটার। উক্ত কুরআন শরিফটি প্রায় ২৫০ বছরের প্রাচীন।
এছাড়াও এ প্রদর্শনীতে বিভিন্ন ইসলামি দেশে লিখিত কুরআন শরিফের পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে।
3321969