
বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ‘ব্রুনো’ প্রদেশের তিনটি গ্রামে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হামারের সদস্যরা হামলা চালিয়ে এ গণহত্যা চালায়।
নাইজেরিয়ায় একটি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানিয়েছে: বোকো হারামের সদস্যরা জেলেদের বসবাসকৃত ‘কুকাভা’ গ্রামে হামলার চালিয়ে ৯৭ জনকে হত্যা করেছে।
বোকো হারাম জঙ্গিরা আজ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে হানা দিয়ে ১১ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। হতভাগ্য ব্যক্তিরা বোকো হারামে যোগ দেয়ার আহ্বান প্রত্যাখ্যান করে নিজ এলাকা ছেড়ে পালিয়ে অন্য গ্রামে আশ্রয় নিয়েছিল। পরে তাকফিরি জঙ্গিরা ‘মিরিঙ্গা’ গ্রামে গিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ১১ জনকে বের করে আনে। পরে তাদেরকে গ্রামটির ঈদগাহ ময়দানে নিয়ে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে।
3322494