
বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার জস শহরে জনাকীর্ণ একটি মসজিদ এবং একটি অভিজাত মুসলিম রেস্তোরায় পৃথক দুই বোমা হামলায় ৪৪ জন নিহত হয়েছে।
নাইজেরিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা আবদুস সালাম মুহাম্মাদ এ ব্যাপারে বলেন: সন্ত্রাসীদের এ বোমা হামলার ফলে ৪৪ জন নিহত এবং অপর ৬৭ জন আহত হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়নতায়া মসজিদে সেদেশের এক বিখ্যাত ওলামা মুসল্লিদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদানের সময় সন্ত্রাসীরা এ বোমা হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানয়, মধ্যপন্থী চিন্তাধারার এ ওলামা নাইজেরিয়ার জনগণের শান্তিপূর্ণ জীবনের সমর্থনে বক্তৃতা প্রদান করেন। চলতি বছর রমজান মাস উপলক্ষে জস শহরের এ মসজিদে বক্তৃতা প্রদান করছিলেন। তার বক্তৃতা চলাকালীন সময় সন্ত্রাসীরা এ বোমা হামলা চালায়।
এছাড়াও অপর বোমাটি শাগালিঙ্কু রেস্তোরায় বিস্ফোরণ ঘটে। নাইজেরিয়ার বেশ কয়েক জন রাজনীতিবিদ এ রেস্তোরাটির মালিক।
এর ঘটনার পূর্বে নাইজেরিয়ার জস শহরে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হামার হামলা চালিয়েছে। যার ফলে সহস্রাধিক নাইজেরিয়ান অধিবাসী নিজেদের জীবন হারিয়েছে।
3324122