
বার্তা সংস্থা ইকনা: দুবাই সংস্কৃতি ও বিজ্ঞান আঞ্জুমানের মিলনায়তনে গতকাল ২১টায় ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৯তম অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা দুবাই পুরস্কারের চূড়ান্ত ফলাফল অনুযায়ী সৌদি আরবের ফয়সাল ইবনে মুহাম্মাদ বিন মুযয়ালুল হারেসী, আমেরিকার হামযাতুল হাবাশী, বাংলাদেশের মুহাম্মাদ যাকারিয়া, ইন্দোনেশিয়ার আবদুর রাহিম সিয়ামসুরি, লিবিয়ার মুহাম্মাদ মাহমুদ আল হাবিব আদ দারুকী, ইয়েমেনের আব্দুল মাজিদ মুজাহিদ আলী সামাভী, সুদানের আল ফাতাহ মুফজাল আর রহমান হামুদা, আইভরি কোস্টের সানজার খালিদ, থাইল্যান্ডের হাসান সামু এবং মিশরের আব্দুর রহমান আশরাফ আস সাইয়্যেদ আব্দুল হুদা পর্যায়ক্রমে প্রথম স্থান হতে দশম স্থানের অধিকারী অর্জন করেছেন।
এ প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারীকে পুরস্কার হিসেবে পর্যায়ক্রমে আড়াই লাখ দিরহাম, দেড় লাখ দিরহাম এবং এক লাখ দিরহাম অনুদান করা হয়েছে এবং চতুর্থ হতে দশম স্থানের অধিকারীদের প্রত্যেককে ৫০ হাজার দিরহাম করে অনুদান করা হয়েছে।
এছাড়াও দুবাই পুরস্কার শিরোনামে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সকল দেশের প্রতিনিধিদের ৩০ হাজার দিরহাম অনুদান করা হবে।
বলাবাহুল্য, এ প্রতিযোগিতায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের মুহাম্মাদ হুসাইন বাহযাদফার অংশগ্রহণ করেছিলেন। বাহযাদফার সহ অন্যান্য প্রতিনিধি দাবী করেন তাদের ভাল পারফরম্যান্স থাকা সত্ত্বেও বিচারকগণ তাদের প্রতি সুবিচার করেননি।
3325795