IQNA

সুইডেনে বিশ্ব কুদস দিবস পালিত হবে

20:36 - July 09, 2015
সংবাদ: 3326041
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার তথা বিশ্ব কুদস দিবস উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মত সুইডেনেও ইমাম আলী ইসলামিক সেন্টারের পক্ষ থেকে এ দিবস পালিত হবে।



বার্তা সংস্থা ইকনা: সুইডেনের স্টকহোম শহরে আগামী কাল (শুক্রবার)বিশ্ব কুদস দিবস উপলক্ষে বিশেষে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুইডেনে বসবাসকৃত বিভিন্ন দেশের মুসলমানদের উপস্থিতিতে ১০ম জুলাই ২০টায় ইমাম আলী ইসলামিক সেন্টারে বিশ্ব কুদস দিবস পালিত হবে।
বিশ্ব কুদস দিবস উপলক্ষে এ বিশেষ অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত, ফার্সি ও আরবি ভাষায় বক্তৃতা, কবিতা পাঠ এবং ভিডিও ক্লিপ পরিবেশন করা হবে।
এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সুইডেনের ইমাম আলী (আ.) ইসলামিক কেন্দ্রের কর্তৃপক্ষ সকলকে আমন্ত্রণ জানিয়েছে।
3323924

captcha