IQNA

কৃষ্ণাঙ্গদের চার্চ পুনর্নির্মাণে সহায়তা করবে মার্কিন মুসলমানেরা

19:53 - July 11, 2015
সংবাদ: 3326769
আন্তর্জাতিক বিভাগ: গত মাসে যুক্তরাষ্ট্রে আগুনে জ্বলে যাওয়া কৃষ্ণাঙ্গদের ৭টি চার্চ পুনর্নির্মাণের জন্য আমেরিকার বেশ কয়েকটি ইসলামিক সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আমেরিকান মুসলিম ওলামা যায়িদ শাকির বলেন: আমেরিকায় বসবাসকৃত কৃষ্ণাঙ্গদের প্রতি সংহতি প্রদর্শন এবং তাদের এ বিপদে সত্যিকারের বন্ধুর মত সাহায্য হাত বাড়িয়ে দিতে চাই আমরা।
তিনি বলেন: সংহতি ও ভ্রাতৃত্ব প্রদর্শনের জন্য পবিত্র রমজান মাসে মুসলমানদের নিকট থেকে পুড়ে যাওয়া ৭টি চার্চ পুনর্নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা হবে।
চার্লসটনে কৃষ্ণাঙ্গদের ৭টি চার্চে সেদেশের বর্ণবাদরা হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে পালিয়েছে। এ হামলায় চার্চে কর্মরত বেশ কয়েক জন নিহত হয়েছে। বর্ণবাদদের এ হামলা এখনো অব্যাহত রয়েছে।
সাহায্য কমিটির কর্তৃপক্ষ জানিয়েছে: মানুষের জন্য শান্তি ও নিরাপত্তার স্থান হচ্ছে ধর্মীয় স্থান সমূহ। জনগণ যখন দুনিয়াকে সহ্য করতে না পারে তখন শান্তির জন্য তারা পবিত্র স্থানে আসে।
তারা আরও জানায়: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য এবং সকলের জানা উচিত মুসলিম সম্প্রদায় এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মধ্যে কোন পার্থক্য নেই।
3326129

captcha