
বার্তা সংস্থা ইকনা: গত সপ্তাহে তাকফিরি গোষ্ঠ বোকো হারামের এক মহিলা সদস্য একটি মসজিদে নামাজী ব্যক্তিদের মধ্যে আত্মঘাতী হামলা করার চেষ্টা করে। তবে তার এ মিশন ব্যর্থ। এ আত্মঘাতী হামলার চেষ্টার সূত্র ধরে এবং শাবে কদরের রজনীতে হামলার আশঙ্কার ফলে চলতি বছরে সেদেশে মসজিদ সমূহে মহিমান্বিত শাবে কদরের আমল আদায় করা হবে না।
সন্ত্রাসী এ নারীকে যখন সনাক্ত করা হয়েছে তখন তিনি তার শরীরে রক্ষিত বোমাটি বিস্ফোরণ ঘটায়। এর ফলে ঐ নারী নিহত হয় এবং বেশ কয়েক জন আহত হয়।
নাইজেরিয়ার একটি মসজিদের ইমাম ও খতিব মুহাম্মাদ আবদুল্লাহ এ ব্যাপারে বলেন: এ বছর মহিমান্বিত শাবে কদরের আমল আদায়ে বন্ধ করার সিদ্ধান্ত শুধুমাত্র নিরাপত্তার জন্য গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন: আমাদের দেশে শান্তি এবং সন্ধির জন্য মহান আল্লাহ’র দরবারে দোয়া করি এবং যারা এ সহিংসতা ও উগ্রতার পথ বেছে নিয়েছে তারা যেন ধ্বংস হয়ে যায়।
বলাবাহুল্য, পবিত্র রমজান মাসের শুরু থেকে এ পর্যন্ত নাইজেরিয়ার তিনটি মসজিদে হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। এর মধ্যে বোকো হারাম সবচেয়ে রক্তক্ষয়ী হামলা চালায় নাইজেরিয়ায় কেন্দ্রীয় শহর জোসে। এ হামলার ফলে ৪৪ জন নামাজী শহিদ হয়।
3326716