
বার্তা সংস্থা ইকনা: ইসলাম বিদ্বেষীরা বুলগেরিয়ার গুরনা উরিয়াহুয়ুইটাসা’ শহরে নির্মাণাধীন একটি মসজিদের দেওয়ালে আপত্তিকর উক্তি লিখি পবিত্র স্থানের অবমাননা করেছে।
এ মসজিদটির নির্মাণের শুরু হতে বেশ কয়েক বার চরমপন্থিরা মসজিদটি অবমাননা করেছে। এমনকি তারা এ মসজিদ নির্মাণের জন্যেও বাধা সৃষ্টি করেছে। ইসলাম বিদ্বেষীদের অপচেষ্টার ফলে মসজিদের মিনার নির্মাণ করতেও ভয় পাচ্ছে সেদেশের মুসলমানেরা।
মসজিদ নির্মাণ কমিটি জানিয়েছে, মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। তবে নিরাপত্তার অভাবে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে নেওয়া হয়েছে।
বলাবাহুল্য, পবিত্র রমজান মাসের প্রথম দিকে ইসলাম বিদ্বেষীরা বুলগেরিয়ায় ‘গুটশা দেলচু’ শহরের একটি মসজিদের মিনারে শূকরের কাটা মাথা ঝুলিয়ে রেখেছে।
3327952