IQNA

পোল্যান্ডে একটি মসজিদের অবমাননা করল চরমপন্থি এক নারী

23:46 - July 16, 2015
সংবাদ: 3328848
আন্তর্জাতিক বিভাগ: পোল্যান্ডের রাজধানী ওয়ারশের কেন্দ্রীয় মসজিদের অবমাননা করেছে এক চরমপন্থি নারী।

বার্তা সংস্থা ইকনা: পোল্যান্ডের রাজধানী ওয়ারশের ‘ব্লু সিসটি’ নামল অঞ্চলে ইসলামিক-সাংস্কৃতিক কেন্দ্রীয় মসজিদের প্রধান প্রবেশদ্বার শুকরের কাটা মাথা ছুড়ে ফেলে এই পবিত্র স্থানের অবমাননা করেছে এক ইসলাম বিদ্বেষী নারী।
৪০ বছরের এ নারী পোল্যান্ডের ‘বুলুনিয়া প্রতিরক্ষা’ নামক মৌলবাদী এবং চরমপন্থি দলের সদস্য।
এছাড়াও ওয়ারশের পুলিশ এই মসজিদের নিকট লট পার্কিং থেকে শুকরের মাংস উদ্ধার করেছে।
মসজিদ অবমাননার ব্যাপারে পোল্যান্ডের পুলিশ জানায়, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করার ফলে এ নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পোল্যান্ডের আইন অনুযায়ী, এধরণের অপকর্মের জন্য কমপক্ষে দুই বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয় বাদীদের।
’ মৌলবাদী এবং চরমপন্থি ‘বুলুনিয়া প্রতিরক্ষা দলের প্রধান দারিয়াবস মাযুরিক ঘোষণা করেছে, মসজিদ অবমাননার দায়ভার এ দল গ্রহণ করেছে।
বলাবাহুল্য, ওয়ারশের ইসলামিক-সাংস্কৃতিক কেন্দ্রীয় মসজিদটি উক্ত শহরের একমাত্র মসজিদ। শত বাধা থাকা সত্ত্বেও এ মসজিদটি চলতি রমজান মাসের প্রথম দিকে উদ্বোধন করা হয়েছে। এ মসজিদটি নির্মাণের অনুমোদনের জন্য দীর্ঘ ৫ বছর অপেক্ষা করতে হয়েছে।
3328344

captcha