IQNA

সর্বোচ্চ নেতার ইমামতিতে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের নামায

16:50 - July 17, 2015
সংবাদ: 3328965
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী’র ইমামতে আগামী কাল সকাল ৮টায় ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রা.) নামক জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: ঈদুল ফিতরের নামাজের আয়োজক কমিটি ঘোষণা করেছে, আগামীকাল শনিবার (১৮ই জুলাই) মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী’র ইমামতে ইমাম খোমেনী (রা.) নামক জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
সর্বোচ্চ নেতা ঈদের দুই রাকয়াত নামাজের পর ঈদুল ফিতরের নামাজের খুতবা পরিবেশন করবেন।
প্রতিবেদন অনুযায়ী, ফজরের নামাজের পর ইদগাহ’র দরজা খোলা থাকবে এবং ঈদের নামাজের কর্মসূচি সকাল ৭টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে।
3328923

captcha