
বার্তা সংস্থা ইকনা: নও মুসলিম এ দুই তরুণ চলতি সপ্তাহে মরক্কোর সর্ববৃহৎ মসজিদ ‘কাতিবা’য় সহস্রাধিক মুসল্লির উপস্থিতে শাহাদাতাইন পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
ফ্রান্সের নাগরিক নিজের পূর্বের নাম পরিবর্তন করে ‘আদম’ নাম নির্বাচন করেছেন এবং সুইজারল্যান্ডের ২৩ বছরের যুবক নিজের ‘জন’ নাম পরিবর্তন করে ‘মুস্তাফা’ নাম নির্বাচন করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, মরক্কোর সর্ববৃহৎ মসজিদ ‘কাতিবা’য় প্রতি বছরই পবিত্র রমজান মাসে অনেক অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করে।
সম্প্রতি বছর গুলোয় যে সকল অমুসলিমরা ইসলাম ধর্মের সঙ্গে পরিচিত হওয়ার উদ্দেশ্য মরক্কোয় সফর করেন, গবেষণার পরে তাদের মধ্যে অনেকই ইসলাম ধর্ম গ্রহণ করেন।
3328629