
বার্তা সংস্থা ইকনা: রোমানিয়ার মুফতি এবং মুসলমানদের নেতা ইউসুফ মুরাত এ ব্যাপারে বলেন: তুরস্কের সমর্থনে বুখারেস্টে এমন মসজিদ নির্মাণ করা হবে যে মসজিদে এক সাথে ১০০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পরবে।
ইউসুফ মুরাত বলেন: এছাড়াও মুসল্লিদের গাড়ি রাখার জন্য একটি পার্কিং, ওযুখানা এবং কুরআন প্রশিক্ষণের জন্য ক্লাসরুম নির্মাণ করা হবে।
এর পরিবর্তে রোমানিয়ার সরকার নিজ খরচে তুরস্কের ইস্তাম্বুলে একটি গির্জা নির্মাণ করবে।
দুপক্ষিয় এ পরিকল্পনার বিরোধিতা করছে রোমানিয়ান নাগরিকগণ। তার বলছে, এ মসজিদ নির্মাণের বাহানায় এটা চরমপন্থি কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে রোমানিয়ার অধিবাসীদের নিরাপত্তার অভাব হওয়া সম্ভাবনা রয়েছে।
রোমানিয়ার মুফতি সেদেশের জনগণের এ দাবি অস্বীকার করে বলেন, মুসলমানদের অধিকার রক্ষার্থে রাজধানীতে এ মসজিদ নির্মাণ করা হবে। তাছাড়া বিশ্বে অনেক মসজিদই রয়েছে, যেখানে শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় কাজ সংগঠিত হয়ে আসছে।
বলাবাহুল্য, ১৩০০০ বর্গমিটার জমির ওপর ১০ লাখ ইউরো ব্যয়ে এ মসজিদ নির্মাণ করা হবে। এ মসজিদে ১০০০ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। এ প্রকল্প তুরস্কের সরকার কবুল করেছে।
রোমানিয়ায় সংখ্যালঘু মুসলমানের সংখ্যা প্রায় ৬৪০০০ জন এবং এর মধ্যে অধিকাংশই তুর্কি ও তাতার জাতি।
বর্তমানে রোমানিয়ার সর্ববৃহৎ মসজিদ রাজধানীর অদূরে অবস্থিত। এ মসজিদে এক সাথে ৮০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে।
3328549
তুর্কি সরকার একটি ভালো কাজ করতাছে,,,
আমার একটি প্রশ্নঃ