
বার্তা সংস্থা ইকনা: উক্ত গ্রীষ্মকালীন কোর্স দুই মাস ব্যাপী অব্যাহত থাকবে। প্রশিক্ষণ কোর্সে কুরআন তেলাওয়াত, কুরআনিক বিজ্ঞান, হাদিস, ফিকাহ, সিরেহ নাবাবি, তাফসীর এবং আরবি ব্যাকরণের আলোকে অনুষ্ঠিত হবে।
কুরআন প্রশিক্ষণ কোর্সের পরিকল্পনা জর্ডানের আওকাফ ও এবং ইসলামিক অ্যাফেয়ার্স এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছে।
জর্ডানের আওকাফ এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের কর্মকর্তা শেখ ইয়াহিয়া আল কাজী এ ব্যাপারে বলেন: ধর্মীয় ও কুরআন প্রশিক্ষণ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্য, ক্রীড়া এবং বৈজ্ঞানিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।
3330298