
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএলের সদস্যদের অবস্থানের প্রমাণ পাওয়া গিয়েছে।
পাকিস্তানের ইসলামী অন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে আইএসআইএলের পতাকা, প্রচারপত্র এবং সিডি উদ্ধার করা হয়েছে।
আইএসআইএলের জিনিশগুলো উদ্ধার করার পর প্রথমে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ বিষয়টি গোপন রাখতে চেয়েছিল। যাতে করে সেদেশের নিরাপত্তা সংস্থা এবং পুলিশ এ সম্পর্কে কিছু না জানতে পারে । তবে তারা শেষ পর্যন্ত এ বিষয়টি গোপন রাখতে পারেনি।
বলাবাহুল্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ইসলামী অন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ৪০টি দেশের ৩ হাজারের অধিক শিক্ষার্থীর অধ্যয়নরত রয়েছে।
3331610