IQNA

মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখলকারীকে সর্বোচ্চ নেতার উপহার

19:19 - July 22, 2015
সংবাদ: 3332249
আন্তর্জাতিক বিভাগ: সদ্য সমাপ্ত মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখলকারী ইরানি ক্বারি মুহসেন হাজি হাসানিকে ইসলামী বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী বিশেষ উপহার হিসেবে একটি সুন্দর ও মূল্যবান আংটি প্রদান করেন।

বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী’র নিকট থেকে প্রাপ্তি আংটির ছবি ইন্সটাগ্রামে পোষ্ট করেছেন ইরানি ক্বারি মুহসেন হাজি হাসানি এবং এ পোষ্টের নিচে লিখেছেন: “রাহবার আমাকে অতি সুন্দর এবং মূল্যবান উপহার দান করেছেন”।
এ পুরস্কারের ব্যাপারে মুহসেন হাজি হাসানি বার্তা সংস্থা ইকনা’র সাথে এক সাক্ষাতকারে বলেন: “আমি যখনই রাহবারের নিকট যায়, তখনই মনে কারি তাঁর নিকট থেকে একটি উপহার চেয়ে নেব। কিন্তু আমি তাঁর নিকট গেলে এ কথা বলে পারি না, আমার মুখ বন্ধ হয়ে যায়। তবে অবশেষে সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ‘কুরআন সুপ্রিম কাউন্সিলের’ প্রধান জনাব সাইয়্যেদ আলী সারাবী আমাকে এ মূল্যবান আংটিটি উপহার দেন”।
তিনি বলেন: মাশহাদের কিরামত মসজিদে ১৯শে জুলাই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ নেতার পক্ষ থেকে অতি সুন্দর এবং মূল্যবান আংটিটি আমাকে প্রদান করা হয়।
3331975

captcha