IQNA

ইরাক থেকে তুরস্কে পালিয়েছে আইএসআইএলের কমান্ডাররা

19:56 - July 22, 2015
সংবাদ: 3332250
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের সেনাবাহিনীর অগ্রগতির ফলে সেদেশের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশ থেকে তুরস্কে পালিয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল কমান্ডাররা।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশের ফালুজা শহর থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল কমান্ডাররা পালিয়ে তুরস্কে চলে গেছে। ইরাকি সেনারা পশ্চিমাঞ্চলীয় গোলযোগপূর্ণ আল-আনবার প্রদেশের এ শহরটির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর তারা পালাতে শুরু করে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
ফালুজা শহরের স্থানীয় পরিষদের প্রধান আব্দুর রহমান আন-নামরাউয়ি মঙ্গলবার রাতে জানান, ইরাকি সেনা ও জনপ্রিয় মোবিলাইজেশনের ইউনিটের যোদ্ধারা ফালুজা শহর ঘিরে ফেলার পর আইএসআইএল কমান্ডাররা তুরস্কে পালিয়ে যায়। আব্দুর রহমান জানান, সন্ত্রাসী কমান্ডাররা আনবার প্রদেশের রাজধানী রামাদি শহরের পশ্চিম অংশ দিয়ে সিরিয়া হয়ে তুরস্কে ঢুকেছে। তবে তার এ বক্তব্যকে ইরাকের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা নিশ্চিত করেন নি।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হচ্ছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান মদদদাতা। কথিত ইসলামপন্থী এ নেতার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় সিরিয়া এবং ইরাকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে সরকার-বিরোধী সহিংসতা চালিয়ে আসছে। এছাড়া, সৌদি আরব, কাতার ও জর্ডানও সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে। এসব দেশের সঙ্গে আমেরিকা এবং ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
3332091
 

captcha