IQNA

ইন্দোনেশিয়ায় মসজিদে আগুন জ্বালানোর নিন্দায় আইএসইএসসিও

21:47 - July 22, 2015
সংবাদ: 3332253
আন্তর্জাতিক বিভাগ: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া শহরে পবিত্র ঈদুল ফিতরের দিনে মসজিদে আগুন জ্বালানো এবং মুসল্লিদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ইসলামী শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ISESCO।

বার্তা সংস্থা ইকনা: ইসলামী শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ISESCO এক বিবৃতিতে ধর্মের বিরুদ্ধে এ সহিংসতাকে তীব্র নিন্দা জানিয়েছে।
এ কর্মের সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আহ্বান জানিয়েছে এ সংস্থা। এছাড়াও সেদেশের জাতীয় আইন অনুযায়ী মুসলমান এবং তাদের সম্পত্তি রক্ষার্থে আহ্বান জানিয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের দিনে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া শহরের একটি মসজিদে উগ্রপন্থী খ্রিস্টানদের একটি দল হামলা চালিয়ে মসজিদে আগুন জ্বালিয়ে দিয়েছে। উগ্রপন্থী খ্রিস্টানদের এ হামলার ফলে এক মুসল্লি নিহত হয়েছে এবং বেশ কয়েক জন আহত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মুসল্লিরা যখন ঈদের নামাজ আদায় করছিল ঠিক তখন উগ্রপন্থী খ্রিস্টানরা মসজিদে আগুন জ্বালিয়ে দেয় এবং দুর থেকে মুসল্লিদের ওপর পাথর নিক্ষেপ করে।
এছাড়াও উগ্রবাদীরা কিছু মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তিতেও আগুন জ্বালায় এবং মুসলমানদের নিজ এলাকা ছাড়তে বাধ্য করে।
পুলিশ মুখপাত্র জানিয়েছে, এক খ্রিস্টান নেতা চিঠি প্রেরণের মাধ্যমে মুসলমানদের ঈদের নামাজ আদায় করতে নিষেধ করে। কিন্তু স্থানীয় মুসলমানেরা ঐ নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের নামাজ আদায় করতে আসলে এ ঘটনা ঘটে।
এদিকে ঐ অঞ্চলের গির্জার কর্তৃপক্ষ এ চিঠির কথা অস্বীকার করে।
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া। সেদেশের মোট জনসংখ্যার মধ্যে ২ কোটি ৩৭ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। অপরদিকে ৮৫ শতাংশ মুসলিম নিয়ে সংগঠিত ঐ দেশে খ্রিস্টানদের সংখ্যা মাত্র ১২ শতাংশ।
3332037

captcha