
বার্তা সংস্থা ইকনা: কলম্বিয়ার কালি শহরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নতুন রেকর্ড করেছে মুসলিম প্রতিযোগী নাসের।
বাহরাইনের মুসলিম হিজাবী নারী সালভা ঈদ নাসের অনূর্ধ্ব সতেরোর ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় পুরাতন রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড গড়েছে। ৪০০ মিটার অ্যাথলেটিক্সে ৫১ মিনিট ৫০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েছেন নাসের।
সালভা ঈদ নাসেরের মা নাইজেরিয়ান এবং পিতা বাহরাইনের। তার জন্ম হয় নাইজেরিয়ায়। জন্মের পর পারস্য উপসাগরে বাহরাইনের একটি ছোট দ্বীপে পারি জমায় নাসেরের পরিবার এবং তিনি সেখানে বড় হন।
নাসেরের মা ছোট বেলায় স্প্রিন্ট দৌড়ে পারদর্শী ছিল। আর সেই ধারাবাহিকতায় এ প্রতিভা নাসেরের মধ্যে আসে। স্প্রিন্ট দৌড়ের মাধ্যমে নাসেরের কাজ শুরু হয়। পরবর্তীতে ৪০০ মিটার দৌড়ে আসে।
এ মুসলিম হিজাবী রানার বলেন: এ পর্যন্ত আমি দুটি স্বর্ণের পদক অর্জন করেছি। তবে এ ধারাবাহিকতা ধরে রাখতে আমাকে আর চেষ্টা করতে হবে।
৪০০ মিটার অ্যাথলেটিক্সে স্বর্ণের পদক জয়ী নাসের বলেন: স্বর্ণের পদক জয়ী এবং পবিত্র ঈদুল ফিতরের খুশি আমরা এক সাথে করব।
3331720
3331720